ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
একের পর এক পরিবর্তন : আবারও পাল্টে গেলো পাকিস্থানের বিশ্বকাপ দল
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার জন্য রোববার পর্যন্ত সময় রয়েছে অংশগ্রহণকারী সব দেশের হাতে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে আরও একটি পরিবর্তন আনতে চলেছে পাকিস্তান।
তবে এটি অনেকটা বাধ্য হয়েই করতে হবে তাদের। পিঠের ইনজুরিতে পড়া মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। এমনকি হাঁটতেও পারছেন না। যে কারণে বাধ্য হয়েই তার জায়গায় শোয়েব মালিককে নিতে পারে পাকিস্তান।
অবশ্য এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শনিবার সন্ধায় আসবে শোয়েব মাকসুদের স্ক্যান রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পাকিস্তান। এ খবর জানাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি।
পিঠের ইনজুরির কারণে বৃহস্পতিবার ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে সেন্ট্রাল পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি সাউদার্ন পাঞ্জাবের শোয়েব মাকসুদ। ইনজুরির তীব্রতার কারণে হাঁটতেই পারছিলেন না তিনি।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে শোয়েব মাকসুদের অন্তর্ভুক্তির বিষয়টি এক-দুইদিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে। তার জায়গায় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে সবার আগে আসছে শোয়েব মালিকের নাম।
বর্তমানে পাকিস্তানের বিশ্বকাপ দলের খেলোয়াড়রা লাহোরের একটি হোটেলে একদিনের আইসোলেশনে রয়েছেন। আজ তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেখানে যারা নেগেটিভ হবেন তাদের নিয়ে রোববার শুরু হবে অনুশীলন।
আগামী ১৪ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের পরিস্থিতি বানিয়ে অনুশীলন করবে পাকিস্তান দল। পরদিন চার্টার্ড বিমানে করে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের