ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এমন তুলনাকে আমি ঘৃণা করি: কোচ ডমিঙ্গো
আর সর্বশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।
এরপরও দলের এমন সাফল্যকে বাঁকা চোখে দেখছেন কিছু কিছু নিন্দুক। তাদের মতে, দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা আহামরি কিছু নয়। আর অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। সফরে আসা দলে ছিলেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সের মত নামি ও বড় তারকারা। তারওপর খেলা হয়েছে স্লো ও লো পিচে। এমন কন্ডিশনে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাকাল করা নিয়ে এত বাহাদুরির কী আছে?
নিন্দুন-মুখপোড়াদের এমন সব বক্তব্যের সাথে কোনোভাবেই একমত নন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তার মতে হোক অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে যে কোনো দেশের বিপক্ষে সিরিজ জেতা মানে বড় অর্জন। নির্দিষ্ট একটা দলকে আলাদা গুরুত্ব দেয়ার ব্যাপারটিতে আপত্তি টাইগার কোচের। দলবিশেষ নিয়ে এমন তুলনাকে ঘৃণা করেন ডমিঙ্গো।
সোমবার এক ভার্চুয়াল কনফারেন্সে ডমিঙ্গো বলেন, ‘যে কোনো সিরিজ জয়ই বড়। আমি মনে করি শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে জয়টাও অনেক বড় অর্জন ছিল। একইভাবে জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটে সিরিজ জয়টাও। আমি কোনো সিরিজের চেয়ে আরেক সিরিজকে এগিয়ে রাখতে চাই না। আমি এমন মানসিকতাকে, এমন তুলনাকে ঘৃণা করি। দলের জন্য সব সিরিজ জয়ই স্পেশাল। প্রতিটি জয়েই সমান উৎসব করা উচিত, সমান বাহ্বা দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ে-সবার সাথে জয়ই বড় ঘটনা। কোনো জয়কেই সেই সব সাফল্যর চেয়ে বড় করে দেখতে চাই না। নির্দিষ্ট কোনো দলকে হারানোর আলাদা মূল্য দিতে চাই না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?