ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ড্রেসিংরুমের ‘লড়াই’ যা বললেন সোহান
গত জুলাইয়ে হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তার ওই ইনিংসটি তিনশোর্ধ্ব লক্ষ্য তাড়া করতে রেখেছিল বড় ভূমিকা। নতুন করে তার উপস্থিতি জানানও দিয়েছেন তাতে।
এরপর জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজে সেঞ্চুরি বা হাফসেঞ্চুরি করতে না পারলেও মাঠে সোহানের কিপিং আর প্রাণবন্ত উপস্থিতি দলকে চাঙা রেখেছে।
তিনি যে পজিশনে খেলেন, দায়িত্বটা আসলে ফিনিশারের। তাই বড় রান নিয়ে দুশ্চিন্তা করছেন না সোহান। ২৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বরং দলের জন্য যে কোনোভাবে অবদান রাখার লক্ষ্য।
তাই মুখে এমন কথা, ‘আমার কাছে সব সময়ই মনে হয় দলের জন্য কার্যকর কিছু করা অনেক জরুরি। নিজে ৫০ কিংবা ১০০ করলাম, কিন্তু দল হারল, তাতে তো দলের কোনো উপকার হবে না। তার চেয়ে দল জেতানোয় অবদান রাখা বড়। সেটা যদি ৫/১০ রানও হয়, আর তাতে যদি দলের উপকার হয়, আমার কাছে অনেক বড়।’
জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সোহানের নিয়মিত সুযোগ পাওয়ার বড় একটা কারণ, অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের অনুপস্থিতি। মুশফিক ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তাই সোহানের কপাল পুড়তে পারে।
তবে এসব নিয়ে ভাবেন না তরুণ এই উইকেটরক্ষক। ড্রেসিংরুমে এই সুস্থ লড়াইটাকে ইতিবাচকই মনে করছেন তিনি। দলের যে ১১ জন খেলে, তাদের সবসময়ই অন্যরা সমর্থন দেয়, জানালেন সোহান।
তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং বা কম্পিটিশন বলতে বাংলাদেশ টিমের ড্রেসিংরুম খুব ভালো একটা অবস্থায় রয়েছে। আমরা ১৫ জন বা ২০ জন, যে কয়জনই থাকি; তারপরও সবাই চাই যে ১১ জন খেলছে তারা যেন ভালো করে। যেটা দল হিসেবে খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?