ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কোচ ডমিঙ্গোকে নতুন সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিসিবি সভাপতি
তবে সেই দুর্দিন এখন কেটে গেছে। বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডমিঙ্গোর বর্তমান চুক্তি শেষ হবে ২০ আগস্ট। সেই হিসেবে কোচ হিসেবে তার আর পাঁচ দিন দায়িত্ব পালন করার কথা।
তবে সেই মেয়াদ আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবিতে আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এক বছরের জন্য চিন্তা–ভাবনা করছি। দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আপাতত আমাদের চিন্তা আছে। সবার সঙ্গে কথা বললেই বুঝতে পারব।’
পাপন আরো বলেছেন, ‘এটা (চুক্তি) নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডমিঙ্গোকে নিয়ে তো বিশ্বকাপ (২০২২ টি–টোয়েন্টি) পর্যন্ত পরিকল্পনা আছেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার চুক্তি বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই সিদ্ধান্তটা আমরা ডমিঙ্গোকেও জানাইনি। নিজেরাও আলোচনা করিনি। কয়েক জনের সঙ্গে কথা বলেছি আরও অনেকের সঙ্গে বলতে হবে। তারপর সিদ্ধান্তটা আমরা নেব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?