ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আইসিসির এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না বিসিবি
বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে আগে প্রথম পর্বের বাঁধা টপকাতের হবে বাংলাদেশ দলকে। যেখানে খেলতে হবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের সঙ্গে।
প্রথম পর্ব টপকালে সুপার টুয়েলভের টিকিট পাবে টাইগাররা। তবে এসব আয়োজনের আগে আগামী ১০ সেপ্টম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিতে হবে অংশ নিতে যাওয়া দলগুলোকে।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ দল ১৫ সদস্যের বেশি হওয়া যবে না। সাপোর্টিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ২৩ জনে। করোনাকালীন সময়ে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ন।
তার সঙ্গে প্রথম পর্বে বাড়তি ম্যাচ খেলতে হবে টাইগারদের। সবে মিলিয়ে ক্লান্তি আর ইনজুরির শঙ্কাও মাথায় রাখতে হচ্ছে। আইসিসির এমন সিদ্ধান্তে মোটেও খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ (রোববার) ১৫ আগস্টের শোক কর্মসূচি শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই কম, আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল, ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা উচিৎ ছিল।’
আইসিসি জানিয়েছে, ১৫ সদস্যের স্কোয়াডে বাইরে বাড়তি খেলোয়াড় রাখতে গেলে তার খরচ বহন করতে হবে বোর্ডগুলোকে। বিসিবির ভাবনা, বাড়তি অর্থ গুনতে হলেও ঝুঁকি নেবে না। অতিরিক্ত খেলোয়াড় নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল।
জালাল ইউনুস বললেন, ‘বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হতো। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?