ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তোকে কেউ কিছু বললে আমার সঙ্গে কথা বলতে বলিস’ : রোহিত
অভিজ্ঞ সৌরভ তিওয়ারির ইনজুরিতে তার সুযোগ হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
এক মৌসুমেই ঈশান হয়ে উঠেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ‘অটো চয়েস’। জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে গেছে। ঈশান তার এই উত্থানের পেছনে বড় কৃতিত্ব দিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে রোহিতকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন ঈশান। তাঁর মতে, রোহিতই তাঁকে ঝোড়ো ক্রিকেট খেলার লাইসেন্স দিয়েছেন, বড় ভাইয়ের মতো আগলে রেখেছেন গোটা সময়।
‘ব্যাট করার সময় আমি যদি কখনো সন্দেহে থাকি, উনি আমাকে আমার মতো খেলতে বলেন। কোনো কিছুর জন্য চিন্তা করতে বলেন না। উনি বলেন, নিজের মতো খেল। তাতে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেও সমস্যা নেই। আর এ ব্যাপারে তোকে কেউ কিছু বলতে এলে আমার সঙ্গে কথা বলতে বলিস’ – বলেছেন ঈশান।
তবে ঈশান এটাও স্বীকার করেছেন, রোহিত তাঁকে ঝড় তুলতেও যেমন বলেন, সিঙ্গেলস নিয়ে রানের চাকা সচল রাখতেও বলেন, ‘উনি সবকিছু অনেক সহজ করে দেখেন, বেশি কঠিন করে কিছু বলেন না। তাঁর কখনো যদি মনে হয় যে আমার ছক্কা মারার পাশাপাশি সিঙ্গেলস নেওয়া উচিত, সেটা উনি আমাকে অনুশীলনের সময়েই বলবেন, ম্যাচের মধ্যে ব্যাট করার সময়ে না। তখন হয়তো তিনি আমাকে বলবেন যে দেখ ঈশান, তুই যখন ইচ্ছা তখন ছক্কা মারতে পারিস, কিন্তু ওভারের বাকি পাঁচ বলে পাঁচটা সিঙ্গেলও তোকে নিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?