ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাবরের ব্যাটে বড় লিডের স্বপ্ন পাকিস্তানের
বাববের ব্যাটে ভর করে বড় লিডের স্বপ্ন দেখছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের লিড ১২৪ রান।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২১৭ রানের জবাবে ক্যারিবীয়রা করেন ২৫৩ রান। যেখানে অধিনায়ক ব্রাথওয়েট খেলেছেন ২২১ বলে ৯৭ রানের ধৈর্যশীল ইনিংস।
প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পান ৩৬ রানের লিড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পাক অধিনায়ক বাবর আজম ১৩৯ বল খেলে ৫৪ রান সংগ্রহ করেছেন।
শনিবার ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমরান বাটকে শূন্য রানে ফেরান পেসার কেমার রোচ।
এর পর আবিদ আলী (৩৪) ও আজহার আলী (২৩) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনের কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি।
এর পর ফাওয়াদ আলম শূন্য রানে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। রিজওয়ান ৩০ রান করে আউট হন। এর পর ফাহিম আশরাফকে নিয়ে দিনের খেলা শেষ করেন বাবর। বাবর ১৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭৯ বলে ১২ রান করে অপরাজিত ফাহিম।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ও জায়ডেন সিলস দুটি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস : ২১৭/১০ (৭০.৩ ওভার)ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০;হোল্ডার ২৬/৩, সিলস ৭০/৩, রোচ ৪৭/২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৩/১০ (৮৯.৪ ওভার)ব্রাথওয়েট ৯৭, হোল্ডার ৫৮শাহীন ৫৯/৪, আব্বাস ৪২/৩
পাকিস্তান ২য় ইনিংস : ১৬০/৫ (৭০ ওভার)বাবর ৫৪*, আবিদ ৩৪, রিজওয়ান ৩০রোচ ১৫/২, সিলস ৫০/২
পাকিস্তানের লিড ১২৪ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?