ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড সাজালো নির্বাচকরা
আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতির শতভাগ শেষ করার সুযোগ পেয়েছ। যেখানে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে টাইগাররা। এই সিরিজে ৪-১ ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাস যখন উর্ধ্বগতিতে রয়েছে তখন সামনে প্রতিপক্ষ হিসেবে আসছে নিউজিল্যান্ড দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে খেলতে পারেননি লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। তবে তামিম ইকবাল ইনজুরির কারনে এই সিরিজে খেলতে না পারলেও লিটন দাস ও মুশফিকুর রহিম ফিরছেন নিশ্চিতভাবেই। তারা ফিরলে অবশ্য বাদ পরার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ মিঠুন এবং রুবেল হোসেনের।
টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে নেই টি-০ বিশ্বকাপ খেলবেন এমন কেউ। কিউইরা দল ঘোষণা করলেও এখনও টাইগারদের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলদেশ দলে কারা থাকছেন সেটা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আন্নু জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ইতোমধ্যেই বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে জমা দেয়া হয়েছে। পাপনের কাছ থেকে সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে বলেও জানান নান্নু।
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘’ইতোমধ্যে আমরা জমা দিয়ে দিয়েছি। সভাপতি অনুমোদন দিলে ঘোষণা করা হবে। পরিবর্তন আছে কি না দল দিলে দেখতে পারবেন। দল দিলেই তো দেখবেন কয়টা পরিবর্তন আছে বা কি আছে।‘’
উল্লেখ্য,আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। সবকিছু ঠিক থাকলে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ শেষে ১ সেপ্টেম্বর শুরু হবে মূল পর্বের লড়াই। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৩, ৫, ৮, এবং ১০ সেপ্টেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?