ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দল ঘোষনা করলো বিসিবি

২০২১ আগস্ট ১৪ ২২:৫১:৪৩

তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দল ঘোষনা করলো বিসিবি

বায়োবাবলে যে ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আকবর আলি, রাকিবুল হাসানরা।

ডাক পেয়েছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলামের মতো তরুণ প্রতিভারা।

এছাড়া নতুনদের মধ্যে কপাল খুলেছে ইমরানউজ্জামান আর মুনিম শাহরিয়ারের। দুজনই প্রিমিয়ার লিগে ভালো খেলার ফল পেলেন। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।

উইকেটরক্ষক : ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ