ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ক্রিকেট বিশ্বের নতুন বিপদ হয়ে দাড়ালেন মুস্তাফিজ

২০২১ আগস্ট ১৪ ২০:৩১:২১

ক্রিকেট বিশ্বের নতুন বিপদ হয়ে দাড়ালেন মুস্তাফিজ

পুরো সিরিজে বল করেছেন ১০২টি, যার মধ্যে ৫৮টি বলই ডট। এখানেই স্পষ্ট অজি ব্যাটসম্যানদের কতটা ভুগিয়েছেন বাংলাদেশের এ বাঁহাতি পেসার। মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং দেখে মুগ্ধ হয়েছেন জাতীয় দলের প্রধান বোলিং কোচ ওটিস গিবসন। এক সাক্ষাৎকারে ওটিস গিবসন বলেন, “আমি সত্যিই খুব খুশি তার বোলিং দেখে।

কন্ডিশন ফিজের পক্ষে ছিল। সে তা পুরোপুরি কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং করেছে। এই কন্ডিশনের জন্য যেমনটি উপযুক্ত, একদম সেরকম বোলিং করেছে। পিচ ছিল মন্থর, গ্রিপ করেছে। সে তাই সিম আপ বল তেমন একটা করেনি, সুইং করানোর চেষ্টা করেনি। কাটার খুব কার্যকরভাবে কাজে লাগিয়েছে। যেটা বললাম, কন্ডিশনের দাবি মিটিয়েছে নিখুঁতভাবে”।

তিনি আরও বলেন, “তার কাটার এমনিতেই বোঝা কঠিন, কবজির ঝাঁকুনিতে ও বল ছাড়ার ধরনের কারণে ব্যাটসম্যান বিভ্রান্ত হয়। এবার উইকেটে বল গ্রিপ করেছে প্রচণ্ড, অনেক ডেলিভারি বাঁহাতি স্পিনারের মতো ঘুরেছে। শুধু অস্ট্রেলিয়া নয়, এরকম পিচে ওকে খেলতে যে কোনো দলই ভুগবে। অভিজ্ঞ ব্যাটসম্যানরাও ওকে এখানে খেলতে গেলে খেই হারাবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ