ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৯ বলে ৩১ রান করা দঃ আফ্রিকার ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে খেলবেন নামিবিয়া দলের হয়ে
এই বিষয়টি নিশ্চিত করেছেন নামিবিয়ার প্রধান কোচ পিরে ডি ব্রুইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন উইজ। দুই ফরম্যাট মিলিয়ে ১৯৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৩ উইকেট।
২০১৭ সালের জানুয়ারিতে কোলপাক চুক্তিতে কাউন্টিতে পাড়ি জমান এই প্রোটিয়া অলরাউন্ডার। সেখানে সাসেক্সের হয়ে তিন বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর থেকেই জাতীয় দলের বিবেচনার বাইরে চলে যান তিনি।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন উইজ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও বল হাতে এক ওভারে উইকেট শূন্য ছিলেন তিনি।
শেষ পাকিস্তান সুপার লিগে নিশ্চিত হারতে থাকা ম্যাচে মাত্র ৯ বলে ৩১ রান করে জিতিয়ে ছিলেন দলকে।
নামিবিয়ার হয়ে খেলতে কোনো বাধা নেই উইজের। তার বাবার জন্মস্থান ছিল নামিবিয়াতে। ফলে দলটির হয়ে খেলার জন্য নতুন করে নাগরিকত্বের কোনো প্রয়োজন নেই তার।
নামিবিয়ার প্রধান কোচ ডি ব্রুইন এ প্রসঙ্গে বলেছেন, ‘ডেভিডের বাবা এখানে জন্মগ্রহণ করেছিল। তাই নামিবিয়ার হয়ে খেলতে তার কোনো বাধা নেই। সে এখন টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছে ইংল্যান্ডে। এরপর সে বিশ্বকাপে খেলতে পারবে। আমি এর জন্য দারুণ উন্মুখ।’
এই কোচ আরও বলেন, ‘তার দল সাসেক্স কোয়ার্টার ফাইনালে খেলবে। আমি অবশ্যই দেখবো সে কেমন করে। কিন্তু আমি আশাবাদী সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?