ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেখেনিন ভারতকে হারিয়ে যত কোটি টাকা পাচ্ছে শ্রীলঙ্কা
একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ আয়োজন করে ভারত। দুই দলের বিপক্ষে দুটি ভিন্ন দলও পাঠিয়েছিলো টিম ইন্ডিয়া। রবী শাস্ত্রীর অধীনে ভারতের মূল দল ইংল্যান্ডে পাঠানো হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য রাহুল দ্রাবিরকে কোচ বানিয়ে পাঠানো হয় লঙ্কায়।
দ্বিতীয় সারির দল নিয়ে গিয়ে অবশ্য ভারত সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার সামনে। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলকে স্বল্প রানে বেধে রেখে ঠিকই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার ইনজুরি ও কোভিড পজিটিভ হওয়াতে অবশ্য কিছুটা বাড়তি সুবিধা পেয়ছিল লঙ্কানরা।
এদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে শ্রীলঙ্কা দল ২-১ ব্যবধানে জিতে যাওয়ার পর তাদের আয় হয়েছে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা।
টিম ইন্ডিয়ার বিপক্ষে মোটা অঙ্কের এই লাভ হবার কথা জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। তিনি জানান, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৪১০ টাকা) লাভ হয়েছে।
ডেইলি এফটিপিকে দেয়া এক সাক্ষাৎকারে সিলভা জানিয়েছেন ভারতের বিপক্ষে প্রথমে শুধু ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও আর্থিক লাভের কথা চিন্তা করেই বিসিসিআইকে টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দেয়া হয়েছিলো।
তার ভাষ্য, ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারতের বিপক্ষে আমাদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল। তবে বোর্ড সভাপতি সাম্মি সিলভা ভারতকে আরও তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি করান; যাতে আর্থিকভাবে শ্রীলংকান বোর্ড লাভবান হতে পারে। সম্প্রচারসহ বাকি সব স্বত্ব থেকে আমাদের সবমিলে উপার্জনের পরিমাণ ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?