ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের কাছে হারে চিন্তিত পন্টিং
সফরে আসার আগে হয়তো অসিরা ঘুণাক্ষরেও কল্পনা করেনি, বাংলাদেশের বিপক্ষে এতটাই বিব্রতকর অবস্থায় পড়তে হবে তাদের। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে তাদেরকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়ে অসিদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এমন ব্যাখ্যাতীত পারফরম্যান্সের পর নিজ দেশের বর্তমান দলের গভীরতা নিয়ে চিন্তিত সাবেক অধিনায়ক রিকি পন্টিং। উপমহাদেশে বরাবরই ভুগতে হয় অস্ট্রেলিয়াকে- তা মেনে নিয়েছেন পন্টিং নিজেও। কিন্তু এর আগের সফরগুলোতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করে অসিরা। যার ছিটেফোঁটাও দেখা যায়নি এবার।
বাংলাদেশ সফরে অসিদের পারফরম্যান্সের বিষয়ে এসইএন রেডিও শোতে পন্টিং বলেছেন, ‘এসব (উপমহাদেশের) কন্ডিশনের ব্যবহারিক জ্ঞান ও স্কিলের অভাবে আবারও ধরাশায়ী হলাম আমরা। অস্ট্রেলিয়ার জন্য এটা দুর্বলতম বিষয় হয়ে আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে বেশি।’
তবে সাদা বলে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তবে শ্রীলঙ্কা ও ভারতে সাদা বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতাম আমরা। এখন (এই ফলাফল) এটাই প্রমাণ করে যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের গভীরতা যেখানে থাকা দরকার ছিল, সেখানে নেই। আরও কিছু কাজ করতে হবে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা এনে পন্টিং বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশ দূরে নেই। আশা করি সবাইকে চোটমুক্ত এবং সুস্থ পাব আমরা। কারণ আমি মনে করি, পুরো শক্তি অস্ট্রেলিয়াকে ফিট অবস্থায় পেলে আরব আমিরাতেও অস্ট্রেলিয়া দল শিরোপার জন্য লড়াই করতে পারবে। তাই আশা করি আমরা সেরা দল মাঠে নামাতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?