ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফিরছেন লিটন মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড সাজাচ্ছে বিসিবি
মূলত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজে দলে ছিলেন না নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহিম লিটন দাস ও তামিম ইকবাল।
এর মধ্যে তামিম হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তামিম দুই মাস বিশ্রামে থাকবেন। তাই তার পক্ষে নিউজিল্যান্ডর সাথে হোম সিরিজও খেলা হবে না।
মুশফিক, লিটন ও বিপ্লবের অবশ্য কোনো ইনজুরিজনিত সমস্যা ছিল না। তারা জিম্বাবুয়ে থেকে ফিরে আসেন ব্যক্তিগত কারণে নিজেদের প্রয়োজনেই। মুশফিক তার বাবা-মা অসুস্থতার খবর পেয়ে জিম্বাবুয়ে থেকে তড়িঘড়ি করে দেশে ফেরত আসেন।
জৈবসুরক্ষা বলয়ের বাইরে চলে যাওয়ায় তার পক্ষে আর অসিদের সাথে সিরিজ খেলা সম্ভব হয়নি। অন্যদিকে ওপেনার লিটন দাস জিম্বাবুয়ে থেকে দেশে ফেরত আসেন শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে। তিনিও অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি।
আশার কথা, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হয়তো মুশফিক, লিটন আর বিপ্লব- তিনজনই দলে ফিরবেন। সিরিজের প্রস্তুতির জন্য তাদের আগামী ১৬ আগস্ট থেকে শেরে বাংলায় অনুশীলন করার কথাও রয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড :
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক) , মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?