ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যে ১টি শর্তে টি-২০ র্যাঙ্কিংয়ে ৫ম স্থানে উঠবে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বাড়লেও র্যাংকিংয়ে উন্নতি হয়নি। অর্থাৎ, এখনও আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান দশম।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ জিতলে বাংলাদেশ র্যাংকিংয়ে এগোবে নিশ্চিতভাবেই। তবে একইসাথে আছে র্যাংকিং টেবিলে বড় লাফের সুযোগ।
বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারে তাহলে টাইগারদের রেটিং বাড়বে ১৪ পয়েন্ট।
বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪। অর্থাৎ, কিউইরা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮। ২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে।
হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩।
হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।
নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে।
টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?