ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিসিবির নতুন পরিকল্পনায় থাকছে ভারত
প্রাথমিক ভাবে আইসিসির ১০টি বৈশ্বিক ইভেন্ট আয়োজনে একক ও যৌথভাবে আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে ১৭টি দেশ, এর মধ্যে ১৫টি দেশ এককভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য আবেদন করেছে। আগ্রহ দেখানো দেশগুলোকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংগঠনিক দক্ষতা, ভেন্যু ও সুযোগ-সুবিধাসহ সার্বিক বিষয়ে উল্লেখ করে প্রস্তাব পাঠাতে হবে।
এরপর যাচাই-বাছাই শেষে ১০টি বৈশ্বিক ইভেন্টের আয়োজক ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত একক ভাবেই ইভেন্ট আয়োজনের জন্য আবেদন জানানোয় এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে যৌথ আয়োজক হতে প্রস্তাবনা জমা দেবে বিসিবি।
দুটি চ্যাম্পিয়নস ট্রফি একক ভাবে আয়োজন করতে চায় বিসিবি, এর বাহিরে শ্রীলঙ্কা ও পাকিস্তান সঙ্গী করে দুইটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাব দেওয়া হবে। ওয়ানডে বিশ্বকাপ গুলো ৩ দেশ মিলে আয়োজনের পরিকল্পনা করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ একটি শ্রীলঙ্কা ও অন্যটি পাকিস্তানের সাথে যৌথ ভাবে আয়োজন করার পরিকল্পনা করছে।
৬টি ইভেন্টের মধ্যে অন্তত ৩টির আয়োজক হওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি, তবে যদি সংখ্যাটা দুইয়ে নেমে আসে তাহলে যেভাবেই হোক চ্যাম্পিয়নস ট্রফি একক ভাবে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ। ২০২৪ থেকে ২০৩১ সালের নতুন ক্রিকেট চক্রে বৈশ্বিক ইভেন্টের সূচি আগেই ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, নতুন চক্রে সীমিত ওভারের টুর্নামেন্টের ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২টি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?