ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

যে টার্গেট করে নতুন ব্যাটিং কোচ নিয়োগ করলো বিসিবি

২০২১ আগস্ট ১৩ ১৯:৫৫:৪৫

যে টার্গেট করে নতুন ব্যাটিং কোচ নিয়োগ করলো বিসিবি

ঘরের মাঠে আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ থেকে প্রিন্স চূড়ান্তভাবে দায়িত্ব পালন করবেন। জিম্বাবুয়ে সফরে তার কাজে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রিকেটাররা। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেয় প্রিন্সকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য।

সেই মোতাবেক প্রিন্সকে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব পেয়ে তিনি স্থানীয় ক্লাব কেপ কোবরার কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন। নিউ জিল্যান্ড সিরিজের অনুশীলন শুরুর দিন থেকে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ।

এর আগে প্রিন্সের কাজে সন্তুষ্ট হওয়ার কথা জানিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘আমরা প্রিন্সের কাজে সন্তুষ্ট। দলে যারা ছিলেন, তারা প্রত্যেকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি অভিজ্ঞ একজন কোচ। আমরা চাই তিনি আমাদের সঙ্গে থাকুক।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ