ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২০২১ সালে সেরা উইকেট সংগ্রাহক দৌড়ে বিশ্বসেরা মুস্তাফিজ দেখে নিন সাকিবের অবস্থান
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজ শেষ করার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজেও আশা জাগানিয়া পারফরম্যান্স ছিল টাইগারদের। সবকিছু মিলিয়ে দলীয় পারফরম্যান্সের সাথে ব্যক্তিগত অর্জন অনেকাংশেই রয়েছে।
চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের বোলারদের ছাপিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে সর্বমোট ১০টি ওয়ানডে ম্যাচে বল হাতে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান।
এই ১০ ম্যাচে বাঁহাতি এই পেসার দখলে নিয়েছেন সর্বমোট ১৮টি উইকেট। যেখানে তার ইকোনোমিটা মাত্র ৫.০৩। এই ১৮ উইকেট নিয়ে চলতি বছরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় মুস্তাফিজ রয়ছেন সবার উপরে। দুর্দান্ত কাটারে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘায়েল করা মুস্তাফিজ আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত সেরা বোলারদের র্যাংকিংয়ে রয়েছেন ১১ নম্বরে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০ ধাপ উন্নতিতে তিনি উঠে এসেছেন সেরা টি-২০ বোলারদের তালিকায় ১০ নম্বরে।
অন্যদিকে শুধু মুস্তাফিজই নয়, বল হাতে দুর্দান্ত সময় পার করছেন সাকিব আল হাসানও। পারিবারিক কারনে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিলেও চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে সাকিব খেলেছেন মোট ৯টি ম্যাচ। যেখানে তার উইকেটসংখ্যা ১৭টি। বল হাতে এমন পারফরম্যান্সের পর চলতি বছর ওয়ানডেতে সেরা উইকেট সংগ্রাহকের তালিকায় সাকিব রয়েছেন দ্বিতীয় স্থানে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে সেরা বোলারদের র্যাংকিংয়ে সাকিবের অবস্থান রয়েছে ৮ নম্বরে।
ওয়ানডেতে সেরা বোলারদের দৌড়ে রয়েছেন মেহেদি হাসান মিরাজও। চলতি বছর ওয়ানডে ফরম্যাটে মিরাজ খেলেছেন মোট ১১টি ম্যাচ। যেখানে তার উইকেটসংখ্যা হচ্ছে ১৫টি। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে সেরা বোলারদের র্যাংকিংয়ে মিরাজের অবস্থান চতুর্থ স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?