ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানকে অলআউট করে যে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

২০২১ আগস্ট ১৩ ১০:৫৩:৫৭

পাকিস্তানকে অলআউট করে যে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২১ রানে জোড়া আঘাত পায় পাকিস্তান। ইমরান বাটকে বোল্ড করেন কেমার রোচ ও আবিদ আলিকে উইকেটরক্ষকে তালুবন্দী করান জেইডেন সিলস। ৬৮ রানে আবার জোড়া আঘাত হানেন এই দুই বোলার। আজহার আলিকে সিলস ও বাবর আজমকে রোচ সাজঘরের পথ দেখান।

মোহাম্মদ রিজওয়ানকে জেসন হোল্ডার শিকার করলে ১০১ রানে ৫টি উইকেট হারায় পাকিস্তান। ইমরান ২৬ বলে ১১ রান, আবিদ ২১ বলে ৯ রান, আজহার ৭৯ বলে ১৭ রান, বাবর ৬৪ বলে ৩০ রান ও রিজওয়ান ৩০ বলে ২৩ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফ। ফাহিমকে রান আউট করে এই জুটি ভাঙেন রস্টন চেইজ। মাঠ ছাড়ার আগে ফাহিম করেন ৮ চারে ৬৬ বলে ৪৪ রান। ফাওয়াদকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ২১৭ রানেই ৩টি পড়ে পাকিস্তানের এবং সেখানেই তাদের ইনিংসে সমাপ্তি ঘটে।

ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান আসে ফাওয়াদের ব্যাট থেকে। তার ১১৭ বলের ইনিংসে ছিল ৬টি চার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হোল্ডার ও সিলস ৩টি করে এবং রোচ ২টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমেই মোহাম্মদ আব্বাসের তোপের মুখে পড়েছে। তৃতীয় ওভারে টানা দুই বলে কাইরন পাওয়েল ও এনক্রুমাহ বনারকে শিকার করেন তিনি। দুই ব্যাটসম্যানই ফিরেছেন শূন্য রানে। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ ওভারে ২ রানে ২ উইকেট। পাকিস্তান এগিয়ে আছে ২১৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ২১৭/১০ (১ম ইনিংস)ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০;হোল্ডার ৩/২৬, সিলস ৩/৭০, রোচ ২/৪৭।

ওয়েস্ট ইন্ডিজ ২/২ (৪ ওভার)ব্রাথওয়েট ১*;আব্বাস ২/০।

পাকিস্তান ২১৫ রানে এগিয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ