ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
আজ দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল
স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৯ জুন বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়া। ৩ দিন কোয়ারেন্টিন শেষে দলটি অনুশীলন শুরু করে ১ আগস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জুড়ে দেওয়া একগাদা শর্তের কারণে গোটা সিরিজে বিশেষ আতিথেয়তা পেয়েছে দলটি।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুরোটাই ভাড়া করেছিল সিরিজের জন্য। অনুশীলন ও খেলার সময় অজিরা মাঠে থাকাকালে জৈব সুরক্ষা বলয়ে থাকা মাঠকর্মীরাও মাঠের কাছে ঘেঁষতে পারতেন না। এমন কঠোর সব শর্ত আরোপ করে মাঠে অবশ্য স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩ রানের জয়ে শুভসূচনা করে। পরের ম্যাচে ৫ উইকেট এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে নিশ্চিত হয় সিরিজ জয়। নিয়ম রক্ষার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটের কষ্টার্জিত জয় পায়। শেষ ম্যাচেও দলটি জয়ের জন্য মুখিয়ে থাকবে।
তবে ম্যাচ শেষেই অজিরা ধরবে বাড়ির পথ। স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে বাক্সপেঁটরা নিয়ে ম্যাথু ওয়েডের দল সোজা যাবে বিমানবন্দরে। সেখান থেকে রাত ১টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে অজিদের বহনকারী ফ্লাইট।
দেশে যাওয়ার আগে আরও একটি জয়ের জন্য মুখিয়ে আছে সিরিজ হারা অজিরা। নজিরবিহীন ব্যর্থতার পর শেষ ম্যাচে ওয়েডের দল জয়ের দেখা পাবে তো? সময়ই বলে দেবে উত্তর!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী