ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আর কার জন্য বার্সার খেলা দেখব জানি না : মুশফিক

২০২১ আগস্ট ০৯ ১২:৫৯:০৭

আর কার জন্য বার্সার খেলা দেখব জানি না : মুশফিক

রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সেই সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন আর্জেন্টাইন জাদুকর, কাঁদিয়েছেন বিশ্বব্যাপী তার ভক্তদের। কোনোভাবেই তার বিদায় মানতে পারছে না ভক্তরা।

তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মেসি চলে যাওয়ায় এখন কার জন্য বার্সেলোনার খেলা দেখবেন, তা জানেন না মুশফিক। কেননা মেসির পার ভক্ত বাংলাদেশের এ অভিজ্ঞ তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির বিদায়ের পর মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখা অনেক কঠিন। সে আমার সবচেয়ে পছন্দের ফুটবল খেলোয়াড় এবং তার কারণেই বার্সেলোনার সমর্থক হয়েছি আমি। এখন জানি না কার জন্য বার্সার খেলা দেখব। জাদুকরের জন্য শুভকামনা।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত