ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বৃষ্টির পানিতে শেষ হয়ে গেলো ভারতের ম্যাচ জয়ের স্বপ্ন

২০২১ আগস্ট ০৮ ২৩:৪৩:৪৪

বৃষ্টির পানিতে শেষ হয়ে গেলো ভারতের ম্যাচ জয়ের স্বপ্ন

এই ইংল্যান্ডের মাটিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে বার বার বৃষ্টির কাছে মাথা নত করতে হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও সেই একই ছবি ফিরে এল। মাঠ ভিজে যাওয়ায় একাধিকবার খেলার তাল কাটল। আর শেষ দিন তো মাঠেই নামতে পারলেন না ক্রিকেটাররা।

বৃষ্টিবিঘ্নিত টেস্টের দিকে ফিরে তাকালে দেখা যাবে, ব্যাটসম্যানদের নজরকাড়া পারফরম্যান্স শুধু ভারতের কেএল রাহুলের। প্রথম ইনিংসে যিনি ৮৪ রান করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আর অলরাউন্ডার হিসেবে নটিংহ্যাম দাপালেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৫৬ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন তিনি।

বোলিংয়ে দুর্দান্ত নজর কাড়েন জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজরা। ম্যাচ শেষে ক্যাপ্টেন কোহলির প্রশংসাও কুড়োলেন তারা।বিরাট কোহলি বলেন, ‘কঠোর পরিশ্রম, ভাল নেট প্র্যাকটিসের সুফল মিলেছে। ইংল্যান্ডের মাটিতে ওরা দারুণ খেলেছে। ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে ক্রিকেটাররা ভালই মানিয়ে নিয়েছে। আশা করি, পরবর্তী টেস্টগুলোতেই পারফরম্যান্স ধরে রাখতে পারবে ওরা। কিন্তু আকাশের অবস্থা কেমন থাকে, সেটাই বড় প্রশ্ন।’

সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৩/১০ (জো রুট ৬৪, বেয়ারস্টো ২৯; বুমরাহ ৪/৪৬, সামি ৩/২৮)। ২য় ইনিংস: ৩০৩/১০ (জো রুট ১০৯, স্যাম কুরান ৩২; বুমরাহ ৫/৬৪)। ভারত ১ম ইনিংস: ২৭৮/১০ (লোকেশ রাহুল ৮৪, জাদেজা ৫৬, রোহিত শর্মা ৩৬; ওলি রবসন ৫/৮৬, অ্যান্ডারসন ৪/৫৪)। ২য় ইনিংস: ৫২/১ (রাহুল ২৬, রোহিত ১২*, পুজারা ১২*)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত