ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
গতকালের ম্যাচ হারের আসল কারণ জানালেন আশরাফুল
১০৪ রানের মামুলি পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়ে অসিদের কোণঠাসা করে দেন মেহেদি হাসান।
৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র ১৫ রান। কিন্তু চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন ডেন ক্রিস্টিয়ান।
এরপর নাসুম আহমেদ ও মোস্তাফিজের জোড়া আঘাতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। এক ওভার বাকি থাকতে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব আল হাসানের সমালোচনায় মেতেছেন দেশের ক্রিকেটভক্তদের অনেকেই। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ম্যাচ হারের কারণ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহর কিছু ভুল সিদ্ধান্তের।
আশরাফুল মনে করেন বাংলাদেশের বোলাররা ভাল বোলিং করলেও মাহমুদউল্লাহ শেষ ম্যাচে তাদেরকে ঠিক মত ব্যবহার করেতে পারেনি।
তিনি বলেন ‘আমি মনে করি প্রথম তিন ম্যাচে যেই উইকেট ছিল তার থেকে আজকের ম্যাচের উইকেট আরও বেশি ডিফিকাল্ট ছিল। সাকিব যখন ব্যাটিং করছিল আমার কাছে তখনই মনে হয়েছে এই উইকেটে ১১০ থেকে ১২০ রান করলে সেটা যথেষ্ট।
কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কেন এত তাড়াহুড়ো করলো আমি জানি না। নাঈম শেখ একটা স্টার্ট পেয়েছিল ২৮ রান করে কিন্তু সে নিজের উইকেট দিয়ে চলে এল। তবে মেহেদির ফিনিশিং টা ভালো ছিল।
তিনি আরও যোগ করেন ‘তবে প্রথম তিন ম্যাচে মাহমুদুল্লাহ যতটা ভালো অধিনায়কত্ব করেছে আজকে ঠিক তার উল্টো টা করেছে। আমার কাছে মনে হয় নি সে ভালো করেছে।
কারন হ্যাজেলউড যখন বল করছিল তখন তার বল উইকেটে গ্রিপ হচ্ছিল বাউন্স হচ্ছিল। সেখানে সে আমাদের পেসারের ঠিকমত ইউজ করতে পারে নি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী