ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে নতুন গেম প্লান আটছে অজি অধিনায়ক
সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ দল মাত্র ১০৪ রান করলে সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে নিজেদের দিকে ম্যাচ নিয়ে যায় তারা। যদিও শেষের দিকে তাদের চেপে ধরেছিলো টাইগার বোলাররা। তবে শেষ রক্ষা হয়নি।
দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জেতা বাংলাদেশ দলের সামনে এখন সুযোগ ৪-১ ব্যবধানে সিরিজ জেতা। আর অজিদের সামনে সুযোগ রয়েছে হারের ব্যবধান কমানো। এতসব পরিসংখ্যানের হিসেব যখন সামনে তখন অজি অধিনায়ক ম্যাথু ওয়েডও জানিয়েছেন সিরিজের শেষ ম্যাচে আরও ভালো করতে চায় তার দল। সেই মন্ত্রে সফল হতে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামবে তারা।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া ড্যান ক্রিস্টিয়ানের প্রশংসা করে ওয়েড বলেন, ‘’গত কয়েক ম্যাচে আমরা কঠোর পরিশ্রম করেও ফলাফল পাইনি। ড্যান আজকে যেভাবে খেলেছে তার ব্যাটিং দলের ম্যাচ জয় ও হারের মধ্যে পার্থক্য করে দিয়েছে। সকালেও আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম। আমরা সেরা রান সংগ্রাহকের খোঁজে ছিলাম। সে একজন ভয়ঙ্কর হিটার ব্যাটসম্যান তা জানতাম।‘’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে লক্ষ্যটা মাত্র ১০৫ রানের থাকলেও তা পার হতে ঘাম ঝড়াতে হয়েছে অজিদের। যেখানে তারা খুইয়েছে ৭টি উইকেট। তবে দলের ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করেছে এমন কথা মানতে নারাজ ম্যাথু ওয়েড। অজি অধিনায়কের চোখ সিরিজের শেষ ম্যাচে। যেখানে অন্তত ৩ জন স্পিনার খেলানোর কথাও জানান তিনি।
শেষ ম্যাচে ভালো করার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘’আমি সহ অন্যরা আরও কিছু রান পেলে ভালো হতো অবশ্যই। তবে আমাদের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য দ্রুত গতিতে প্রথম ৪০ রান তোলাই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচে আমরা অন্তত তিনজন স্পিনার নিয়ে খলতে পারি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী