ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ডি ভিলিয়ার্সকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সতীর্থ
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জন্ডোর। আর ক্যরিয়ারের শেষ ম্যাচও খেলেছেন সে বছরের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। তার এই নয় মাসের ক্যারিয়ারে সুযোগ পেয়েছেন কেবল পাঁচ ওয়ানডেতে।
ছোট বেলা থেকেই ডি ভিলিয়ার্সকে আইডল মানতেন জন্ডো। কিন্তু একবার তাঁকে ডেকে নিয়ে ডি ভিলিয়ার্স বলেছিলেন তোমার জাতীয় দলে খেলা উচিত নয়। দক্ষিণ আফ্রিকার সাবেক এই মারকুটে ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ আনার পাশাপাশি জন্ডো জানিয়েছেন, সেদিনই তাঁর প্রতি সব শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছিলেন।
এ প্রসঙ্গে জন্ডো বলেন, ‘অধিনায়ক হিসেবে তার প্রতি সব শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি সেই মুহূর্তেই যখন তিনি, আমাকে তার নিজের ইচ্ছামতো ব্যাখ্যা করেছিলেন। তাকে আমি আমার ক্রিকেট গুরু মানতাম কারণ আমি বিশ্বাস করতাম তিনি কখনই আমাকে তার নিজের ইচ্ছামতো বিচার করবেন না। আমি সবসময় তার সিদ্ধান্ত মেনে নিতাম।’
জন্ডোর অভিযোগ ডি ভিলিয়ার্স নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিয়েছিলেন একাদশ গঠনে। তিনি বলেন, ‘অধিনায়ক (ডি ভিলিয়ার্স) আমাকে ডেকে এক পাশে নিলেন এবং বললেন, তিনি মনে করেন আমাকে দলে খেলানো উচিত না। তিনি আমাকে বুঝানোর চেষ্টা করলেন এবং তার মতো করে সিদ্ধান্ত নিলেন।’
পাঁচ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধুমাত্র ওয়ানডেতেই খেলার সুযোগ পেয়েছিলেন জন্ডো। যেখানে তিনি ৩৫.৫ গড়ে রান করেছেন ১৪২। তার এই ছোট্ট ক্যারিয়ারে হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছেন একবার।
নিজের ক্যারিয়ারের শঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। জন্ডো বলেন, ‘আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম এবং দল থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম আমাকে দলের আর প্রয়োজন নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী