ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সাকিবের ১ ওভারে ৫ ছক্কা হাকিয়ে সাকিবকে নিয়ে যা বললেন ক্রিস্টিয়ান
সেই অপ্রত্যাশিত কাজটা সম্ভব হয়েছে বাংলাদেশি বোলারদের কল্যাণে। যদিও বা আফসোস হিসেবে থেকে যাচ্ছে সাকিবের করা ইনিংসের দ্বিতীয় ওভারটি।
দেড় যুগের ক্যারিয়ারে এত খরুচে ওভার এর আগে কেবল একবারই করেছেন সাকিব। ২০১৯ সালে জিম্বাবুয়ের রায়ার্ন বার্ল ৩০ রান নিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডারের বলে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এক ওভারে ৫ ছয় হজম করলেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে এক ওভারে ৫ ছক্কা হজম করা অন্য বোলার মোহাম্মদ সাইফউদ্দিন, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার তার টানা পাঁচ বলে ছয় হাঁকান।
এবার ফের দিলেন ৩০, বার্লের ভূমিকায় ড্যান ক্রিস্টিয়ান। পাঁচ ছক্কায় সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায় অজিদের হাতে।
নির্ধারিত ৪ ওভার শেষে উইকেটশূন্য থাকা সাকিব দিয়েছেন ৫০ রান! যেখানে ১৯ ওভারের বাকি ১৫ ওভারে অস্ট্রেলিয়া নিয়েছে কেবল ৫৫ রান, হারিয়েছে ৭ উইকেট।
ম্যাচ শেষে ক্রিস্টিয়ানের যা পরিকল্পনা ছিল তা জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও সাকিবের বিপক্ষে খেলেছি, বিগব্যাশে খেলেছি, আইপিএলে কয়েকবার খেলেছি।
তবে আজ এটা কেবল আমার পরিকল্পনা ছিল যে আমি কীভাবে খেলব। আমার কাজ ছিল যত দ্রুত রান তোলা যায় এবং আমাদের রান কাছাকাছি নিয়ে যাওয়া যায়।
পরের ব্যাটসম্যানদের জন্য ম্যাচটা সহজ করে দেওয়ায় আমার লক্ষ্য ছিল।’
দ্রুত রান তোলার লক্ষ্য থাকলেও কেবলই সাকিবের ওপর চড়াও হওয়ার পরিকল্পনা তার ছিল না।
ক্রিস্টিয়ান বলছেন পাওয়ারপ্লের ওভারে সীমানার কাছে মাত্র দুইজন ফিল্ডার থাকায় তিনি স্বাধীনভাবে হাত খুলে খেলেছেন এবং সৌভাগ্যবশত এক ওভারেই পাঁচটি ছক্কা পেয়েছেন। ১৫ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্রিস্টিয়ান।
ক্রিস্টিয়ানের ভাষায়, ‘সাকিবের ওপর চড়াও হওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আমার ছিল না। সৌভাগ্যবশত ওই ওভারে কিছু বল আমার ব্যাটের মাঝ বরাবর লাগে এবং তখন পাওয়ারপ্লে তাই বাইরে মাত্র দুইজন ফিল্ডার ছিল তাই স্বাধীনভাবেই বলগুলো মারতে পেরেছিলাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী