ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

রেফারি বিতর্কে মুখ খুললেন মেসি, জানালেন আসল ঘটনা

২০২৬ জুলাই ০৮ ২০:১০:২৯

রেফারি বিতর্কে মুখ খুললেন মেসি, জানালেন আসল ঘটনা

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং নিয়ে। মিশর শিবিরের পক্ষ থেকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলার পর এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, তার দৃষ্টিতে রেফারির পারফরম্যান্স ছিল সন্তোষজনক এবং ম্যাচ পরিচালনায় বড় কোনো ভুল তিনি দেখেননি। তিনি দাবি করেন, রেফারির সিদ্ধান্তগুলো প্রায় নিখুঁত ছিল এবং বিতর্কিত বলে যেসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোও সঠিকভাবেই নেওয়া হয়েছে।

বিশেষ করে মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গে মেসি বলেন, গোল হওয়ার আগে আর্জেন্টিনার গোলরক্ষকের ওপর স্পষ্ট ফাউল হয়েছিল। তাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) সেই গোল বাতিল করে সঠিক সিদ্ধান্তই দিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এমন জটিল পরিস্থিতিতেই ভিএআরের প্রয়োজন হয় এবং ম্যাচ কর্মকর্তারা সেটি যথাযথভাবে ব্যবহার করেছেন।

অন্যদিকে মিশরের কোচ হোসাম হাসান এবং কয়েকজন ফুটবলার অভিযোগ করেছেন, রেফারির একাধিক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং এর প্রভাব ম্যাচের ফলেও পড়েছে। এমনকি মিশর ফুটবল অ্যাসোসিয়েশন রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে।

ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। পরে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শেষ আটে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড। আর রেফারিং বিতর্ক নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা এখনও থামেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ