ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রেফারিং বিতর্কে ফিফার কাছে মিসর, যে সিদ্ধান্ত হবে ম্যাচের ফলাফল নিয়ে
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মিসর। ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে দাবি করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। তবে শেষ মুহূর্তে টানা তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিসরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের ফল বদলে দিয়েছে।
ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসেম হাসান অভিযোগ করেন, আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই তাদের প্রতি অবিচার করা হয়েছে। একই সঙ্গে দলের ফরোয়ার্ড মোস্তাফা জিকোও ম্যাচ পরিচালনাকারী রেফারির কঠোর সমালোচনা করেন।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার অফিশিয়াল দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারি ও তার সহকারীদের ম্যাচ পরিচালনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাদের আর দায়িত্ব না দেওয়ার অনুরোধও করেছেন।
মিসরের অভিযোগের মূল বিষয় দুটি। প্রথমত, ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, নিজেদের পক্ষে স্পষ্ট পেনাল্টির আবেদন থাকা সত্ত্বেও ভিএআর রিভিউ করা হয়নি বলে দাবি করেছে তারা। এসব সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছে আফ্রিকার প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)