ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিতর্কের ঝড়ে সবকিছু বন্ধ! আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি হারিয়ে গেলো
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া। বিতর্কিত একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রলের শিকার হওয়ার পর শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই লেতেক্সিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষুব্ধ সমর্থকদের মন্তব্যের বন্যা শুরু হয়। প্রথমে তিনি কমেন্ট করার সুযোগ সীমিত করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে পুরো অ্যাকাউন্টই বন্ধ করে দেন।
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে ম্যাচের শেষ মুহূর্তের একটি সিদ্ধান্তকে ঘিরে। মিশরের দাবি, অতিরিক্ত সময়ে তাদের একটি স্পষ্ট পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু রেফারি সেটি না দিয়ে খেলা চালিয়ে যেতে দেন। পরের আক্রমণেই এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে তুলে নেন।
ঘটনার পর মিশরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, রেফারির একাধিক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। তাই লেতেক্সিয়া ও তার পুরো রেফারিং দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে তারা।
আর্জেন্টিনার নাটকীয় জয় যেমন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্কও এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্রাজিল না নরওয়ে—কারা জিতবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল