ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা, প্রকাশ হলো নতুন তালিকা
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ থাকা দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যে বিশ্বের ৩৪টি দেশে নির্দিষ্ট ক্যাটাগরির বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পাবেন।
সরকারি তথ্য অনুযায়ী, এই সুবিধা মূলত তিন ধরনের পাসপোর্টের ওপর নির্ভর করছে। সরকারি বা অফিসিয়াল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট এবং সাধারণ পাসপোর্টধারীদের জন্য আলাদা আলাদা নিয়ম প্রযোজ্য হয়েছে।
অফিশিয়াল ও ডিপ্লোমেটিক পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য ৩১টি দেশে ভিসা অব্যাহতির সুযোগ রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, চীন, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও কাতারের মতো গুরুত্বপূর্ণ দেশ। সরকারি বা কূটনৈতিক সফরের ক্ষেত্রে এসব দেশে যেতে ভিসার প্রয়োজন হবে না।
এছাড়া শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা রয়েছে জাপান ও উজবেকিস্তানে। এই দুই দেশে সাধারণ বা অফিসিয়াল পাসপোর্টধারীরা এই সুবিধা পাবেন না।
অন্যদিকে সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বর্তমানে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে মাত্র একটি দেশে। দেশটি হলো মালদ্বীপ। তবে সেখানে চাকরি বা কর্মসংস্থানের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র পর্যটন বা স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য এই সুবিধা কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, সরকারি যোগাযোগ সহজ করা এবং আন্তর্জাতিক সফর আরও গতিশীল করতে এসব ভিসা অব্যাহতি চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও কয়েকটি দেশের সঙ্গে এমন চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সরকারি এই তালিকা প্রকাশের পর বিদেশ ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশির মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভবিষ্যতে আরও বেশি দেশে ভিসামুক্ত সুবিধা চালুর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)