ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ মে ১৩ ২২:২৫:২১

বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়নকাজ হাতে নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

নেসকো জানিয়েছে, ঈদকে সামনে রেখে বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত