ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
গ্যাস-অ্যাসিডিটির সমস্যা কমাতে বদলান যেসব দৈনন্দিন অভ্যাস
বর্তমানে পেটের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও পেট ফাঁপার সমস্যায় ভুগছেন অনেক মানুষ। কেউ নিয়মিত ওষুধ খান, আবার কেউ ঘরোয়া নানা উপায় অনুসরণ করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু ওষুধ নয়—প্রতিদিনের খাবার ও জীবনযাপনের অভ্যাসই হজম ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মিত সময়ে খাবার খাওয়া পেটের সমস্যার অন্যতম কারণ। শরীরের হজমক্ষমতা সকালে ও দুপুরের দিকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই দুপুরের খাবার অনেক দেরিতে খেলে খাবার হজমে বেশি সময় লাগে এবং গ্যাস বা অম্বলের সমস্যা বাড়তে পারে।
রাতের খাবার দেরিতে খাওয়ার অভ্যাসও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই রাত ৯টা বা ১০টার দিকে ভারী খাবার খেয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমাতে যান। এতে খাবার ঠিকভাবে হজম হয় না এবং পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ, ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা উচিত।
খাবার দ্রুত গিলে খাওয়ার অভ্যাসও হজমের জন্য ক্ষতিকর। খাবার ভালোভাবে চিবিয়ে না খেলে পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে। পাশাপাশি খাবারের সঙ্গে বাতাস পেটে ঢুকে গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত।
রাতে কাঁচা সালাদ বা কাঁচা সবজি খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ কাঁচা সবজি হজমে বেশি সময় লাগে। বিশেষ করে যাদের গ্যাস বা বদহজমের সমস্যা রয়েছে, তাদের জন্য রাতে সেদ্ধ বা ভাপানো সবজি বেশি উপকারী হতে পারে।
খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ার অভ্যাসও হজমের জন্য ভালো নয়। খাবারের পর অন্তত ১০ মিনিট ধীরে হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং গ্যাস-অম্বলের সমস্যা কমতে পারে।
এছাড়া খাবারের সময় খুব ঠান্ডা পানি পান করাও হজমে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক তাপমাত্রার বা হালকা গরম পানি পান করা হজমের জন্য বেশি উপকারী।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন পেটের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে সময়মতো খাবার খাওয়া, ধীরে চিবিয়ে খাওয়া ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে অনেক ক্ষেত্রেই গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)