ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা: ২ মের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন, বড় সিদ্ধান্ত মাউশির
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) সফলভাবে আয়োজনের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম আগামী শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন শেষ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে বলা হয়েছে।
জানা গেছে, আগামী ১৬ মে দেশব্যাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে স্কুল, মাদরাসা, পলিটেকনিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এই প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং প্রোগ্রামিংয়ে আগ্রহ তৈরি করাই মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাউশির পক্ষ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও পাঠানো হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা যায়।
বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল দক্ষতা বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)