ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের জন্য দারুন সুখবর : চালু হচ্ছে প্রবাসী কার্ড

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৭:২৩:১৩

প্রবাসীদের জন্য দারুন সুখবর : চালু হচ্ছে প্রবাসী কার্ড

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি’র নির্বাচনী ইশতেহার অনুযায়ী খুব শিগগিরই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে।

মন্ত্রী জানান, স্পেনে অবস্থানরত আন-ডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে বৈধকরণের জন্য প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে এটি সমাধান করা হবে। তিনি বলেন, এটি প্রবাসীদের জন্য স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করবে।

আরিফুল হক চৌধুরী আরও উল্লেখ করেন, ১৮০ দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বন্ধ থাকা শ্রমবাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে দ্রুত চালু করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, মাস খানেকের মধ্যে প্রবাসীরা ফলাফল দেখতে পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়টি নিয়ে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতেও এটি ধরে রাখার চেষ্টা করা হবে।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সিলেট ও পার্শ্ববর্তী জেলা (হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ) একটি সীমান্তবর্তী এলাকা। এখানে সীমান্তের ওপার থেকে ঢল আসে এবং বন্যার ঝুঁকি থাকে। তিনি আশ্বাস দেন, এ অঞ্চলের নদীভাঙণ এবং বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেয়া হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত