ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইতিহাসে প্রথমবার: সরকার নির্ধারণ করলো ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা

২০২৬ জানুয়ারি ২৩ ১১:১৪:৪৮

ইতিহাসে প্রথমবার: সরকার নির্ধারণ করলো ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা

বাংলাদেশের মসজিদ ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী অধ্যায় শুরু হলো। সরকার আনুষ্ঠানিকভাবে “মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫” গেজেট আকারে প্রকাশ করেছে, যেখানে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে গ্রেডভিত্তিক বেতন, ছুটি, আবাসন ও অবসর সুবিধা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত এই নীতিমালা চূড়ান্ত করার আগে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইমাম সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়। এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গ্রেড অনুযায়ী বেতন কাঠামো

জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুসারে মসজিদের কর্মীদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে—

সিনিয়র পেশ ইমাম: ৫ম গ্রেড

পেশ ইমাম: ৬ষ্ঠ গ্রেড

সাধারণ ইমাম: ৯ম গ্রেড

প্রধান মুয়াজ্জিন: ১০ম গ্রেড

মুয়াজ্জিন: ১১তম গ্রেড

প্রধান খাদিম: ১৫তম গ্রেড

খাদিম: ১৬তম গ্রেড

খতিবদের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে দুর্বল মসজিদ ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

সুযোগ-সুবিধা ও কল্যাণ

নতুন নীতিমালায় আরও যেসব সুবিধা যুক্ত হয়েছে—

মসজিদ কর্মীদের জন্য সপরিবারে আবাসনের ব্যবস্থা

মাসিক সঞ্চয় প্রকল্প

চাকরি শেষে এককালীন সম্মাননা

বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি

প্রতি মাসে সর্বোচ্চ ৪ দিন সাপ্তাহিক ছুটি

প্রতি ১২ কর্মদিবসে ১ দিন অর্জিত ছুটি

নিয়োগ ও নিরাপত্তা

প্রতিটি মসজিদে সাত সদস্যের বাছাই কমিটির সুপারিশ ছাড়া কোনো নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া প্রথমবারের মতো মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের স্থান নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই নীতিমালার মাধ্যমে ২০০৬ সালের পুরোনো মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বাতিল করা হয়েছে। বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ কমিটি তা সমাধান করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত