ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বাসররাতে ঘটে গেলো অবিশ্বাস্য এক ঘটনা, তারপর...
বিয়ের আয়োজন, আত্মীয়দের হাসি, নতুন জীবনের স্বপ্ন—সবকিছুই চলছিল একদম স্বাভাবিকভাবে। কিন্তু বাসর রাতে কনে মুখ ধোয়ার পর মুহূর্তেই পাল্টে যায় পুরো গল্প। বর রায়হান কবিরের দাবি, যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল, বাসরঘরে থাকা নববধূ সেই নারী নন; তিনি সম্পূর্ণ অন্য একজন। এই অভিযোগকে কেন্দ্র করেই বিয়ের আনন্দ রূপ নেয় সন্দেহ, উত্তেজনা ও আদালতের দীর্ঘ আইনি লড়াইয়ে।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায়। গত বছরের ১ আগস্ট পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা রায়হান কবিরের সঙ্গে বিয়ে হয় জিয়ারুল হকের মেজো কন্যার। বিয়ের রাতেই বরপক্ষ অভিযোগ তোলে, পরিকল্পিতভাবে কনে বদল করা হয়েছে। প্রথমে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও সমাধান না হওয়ায় দুই পক্ষই আদালতের শরণাপন্ন হয়।
২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির ও তার দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। এর জবাবে ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা ও ঘটকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন। সর্বশেষ সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরের মামা বাদল জানান, ঘটকের মাধ্যমে প্রথমে যে মেয়েটিকে দেখানো হয়েছিল, বিয়ের রাতে তিনি ছিলেন না। অতিরিক্ত মেকআপের কারণে প্রথমে বিষয়টি বোঝা যায়নি। তবে বাসররাতে কনে মুখ ধোয়ার পর সন্দেহ হয় এবং তখনই তারা নিশ্চিত হন, কনে বদল করা হয়েছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ঘটক ও কনের পরিবার প্রতারণা করেছে।
অন্যদিকে কনের বাবা জিয়ারুল হক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিয়ের আগে ছেলেপক্ষ তার বাড়িতে এসে মেয়ে দেখেছে এবং বিয়ের সময় অন্তত ৭০ জন বরযাত্রী উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে কনে বদলের ঘটনা অসম্ভব বলেই দাবি করেন তিনি। উল্টো তার অভিযোগ, বিয়ের পরদিনই ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় এবং সেই দাবি পূরণ না করায় এখন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
ঘটক মোতালেবও কনে বদলের অভিযোগ নাকচ করে বলেন, তিনি যে মেয়েকে দেখিয়েছিলেন, সেই মেয়ের সঙ্গেই বিয়ে হয়েছে।
এদিকে মামলার আইনজীবীরা বলছেন, বিষয়টি এখন পুরোপুরি আদালতের বিচারাধীন। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই বেরিয়ে আসবে—বাসর রাতে সত্যিই কনে বদল হয়েছিল, নাকি এটি পারিবারিক ও আর্থিক বিরোধ থেকে তৈরি হওয়া অভিযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)