ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কবে পালিত হবে পবিত্র শবে বরাত ২০২৬? তারিখ জানাল জ্যোতির্বিদরা
মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের রাত পবিত্র শবে বরাত কবে পালিত হবে—এ নিয়ে আগ্রহের শেষ নেই। হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আজ রবিবার (১৮ জানুয়ারি) রজব মাসের ২৯তম দিন পূর্ণ হওয়ায় সন্ধ্যার পর শাবানের চাঁদ অনুসন্ধান করা হচ্ছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (IAC) হিসাব অনুযায়ী, আজ মধ্যপ্রাচ্যের আকাশে শাবানের নতুন চাঁদ খালি চোখে দেখার সম্ভাবনা নেই। এমনকি আধুনিক যন্ত্র ব্যবহার করেও আজ চাঁদ দেখা কঠিন হতে পারে। কেন্দ্রটির পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, আজ চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে, ফলে দৃশ্যমান হবে না।
তবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) টেলিস্কোপ ও খালি চোখে চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়াসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ার জ্যোতির্বৈজ্ঞানিক সম্ভাবনা ভালো।
যদি সোমবার শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হবে এবং সেই হিসাবে ১৫ শাবান পড়বে ৩ ফেব্রুয়ারি। অর্থাৎ ওই রাতে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে পবিত্র শবে বরাত পালিত হতে পারে।
বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে একই তারিখে বা এক দিন পর অর্থাৎ ৪ ফেব্রুয়ারির রাতেও শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু নির্ভর করছে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE