ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জুমার নামাজের নিয়ম ও নিয়ত জেনেনিন

২০২৬ জানুয়ারি ১৬ ১১:৫৮:৫১

জুমার নামাজের নিয়ম ও নিয়ত জেনেনিন

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য শুক্রবার বিশেষ গুরুত্বপূর্ন। এদিনকে বলা হয় মুসলিম জাহানের সাপ্তাহিক ঈদ। শুক্রবার যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ ফরজ।

নিচে জুমার নামাজের নিয়ম ও নিয়ত বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

চার রাকাত কাবলাল জুমার সুন্নত নামাজের নিয়ত

বাংলা উচ্চারণ:নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্‌লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ:আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমার সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবর।

২️⃣ জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত

বাংলা উচ্চারণ:নাওয়াইতু আন্‌ উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ:আমার উপর জুহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে জুম্মার দুই রাকায়াত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালন করার নিয়ত করলাম। আল্লাহু আকবর।

৩️⃣ চার রাকাত বাদাল জুমার সুন্নত নামাজের নিয়ত

বাংলা উচ্চারণ:নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ:আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকায়াত বাদাল জুমার সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবর।

জুমার নামাজ ফরজ কার উপর

বালেগ পুরুষের উপর ফরজ

না-বালেগ, মুকিম, দাস/গোলাম ও যাদের কোনো শারীরিক বা অন্যান্য ওজর আছে তাদের উপর ফরজ নয়

ফরজ না হওয়া ব্যক্তিরা অন্যান্য পাঁচ ওয়াক্ত নামাজের মতো জুমার নামাজেও অংশগ্রহণ করতে বাধ্য নয়

জুমার দিনে কিছু সুন্নত

নতুন জামা বা পাঞ্জাবি পরা

খোশবু ব্যবহার করা

হাত-পায়ের নখ কাটা

জুমার দিনে সুন্দর ও পরিচ্ছন্নভাবে থাকা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত