ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বিশ্বকাপ খেলার ইস্যুতে মুখ খুলল ভারত সরকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটাঙ্গনে তৈরি উত্তেজনার মধ্যেই ভারত সরকার বাংলাদেশ দলের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কেন্দ্রীয় সরকার সমস্ত অংশগ্রহণকারী দেশকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুরোপুরি ঢাকার ওপরই নির্ভর করছে।
সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, “এটা একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটা একান্তই তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা ঢাকাকেই নিতে হবে।”
পাকিস্তান বনাম বাংলাদেশ পরিস্থিতি
সূত্রে আরও জানানো হয়, পাকিস্তানের ক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট ক্রীড়া নীতি রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিযোগিতা বা সিরিজ আয়োজনে সীমাবদ্ধতা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই। ভারত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুত।
সূচি ও বাংলাদেশ দল
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০ দলের অংশগ্রহণে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের ম্যাচগুলো হবে:
কলকাতার ইডেন গার্ডেন্সে ৩টি ম্যাচ
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১টি ম্যাচ
তবে নিরাপত্তা বিষয়ক কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয়বার আইসিসিকে চিঠি দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি, তাই সব নজর এখন ঢাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?