ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতীয়দের অ্যাকাউন্টে বিসিবির ডলার! গোপন সিন্ডিকেট!মুখে বয়কট,গোপনে ডলার পেমেন্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলকে ঘিরে উঠেছে দ্বিমুখী নীতির গুরুতর অভিযোগ। একদিকে জনসম্মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলকে বয়কটের হুঁশিয়ারি, অন্যদিকে নীরবে জাতীয় দল ও বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে ভারতীয় নাগরিকদের মোটা অঙ্কের ডলারে নিয়োগ—এই বৈপরীত্যে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষক মহল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় নাগরিক সন্দীপ কুমার। মাসিক বেতন প্রায় ৩ হাজার মার্কিন ডলার, বছরে যা দাঁড়ায় ৩৬ হাজার ডলার। বাংলাদেশি টাকায় কেবল বেতনেই তার পেছনে ব্যয় হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। এর বাইরে গুলশানে বিলাসবহুল বাসা, সার্বক্ষণিক গাড়ি সুবিধা ও ভারত-বাংলাদেশ যাতায়াতের এয়ার টিকিটও বহন করছে বিসিবি।
এখানেই শেষ নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দলে আরেক ভারতীয় অ্যানালিস্ট অক্ষয় হিরেমাথকে নিয়োগ দেওয়া হয়। তার বার্ষিক প্যাকেজ প্রায় ২০ হাজার ডলার। তিনিও পাচ্ছেন ফ্ল্যাট, যাতায়াত ও অন্যান্য সুযোগ-সুবিধা। অথচ একই সময়ে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতবিরোধী অবস্থান নিয়ে দেশজুড়ে আবেগী বক্তব্য ও কূটনৈতিক উত্তেজনা চলছে।
বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে, এই নিয়োগ ও অর্থ পরিশোধের সিদ্ধান্ত এসেছে বোর্ডের শীর্ষ পর্যায় থেকেই। অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানেই এসব চুক্তি ও ডলার পেমেন্ট কার্যকর হচ্ছে।
বিপিএলেও একই চিত্র। রাজশাহী ওয়ারিয়র্সের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে আছেন ভারতীয় শ্রীনিবাসন শ্রীবাস্তব। নোয়াখালী এক্সপ্রেস দলে যুক্ত হয়েছেন ধনশেখর দিল্লি নামের আরেক ভারতীয় বিশ্লেষক। প্রকাশ্যে বিদেশি উপস্থাপিকা বা কোচ বাদ দেওয়ার কথা বলা হলেও, অ্যানালিস্ট পজিশনে ভারতীয়দের নীরবে বসানো হচ্ছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি কেবল দ্বিচারিতা নয়, বরং জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদার প্রশ্নেও একটি স্পর্শকাতর ইস্যু। একদিকে আইপিএল থেকে খেলোয়াড় প্রত্যাহার করে ‘দেশপ্রেমের বার্তা’, অন্যদিকে দেশের রিজার্ভ ডলার দিয়ে ভারতীয় নাগরিকদের মোটা বেতনে পোষা—এই বৈপরীত্য বিসিবির নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে।
এ বিষয়ে বোর্ডের কাছে জবাব চাওয়া হলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। তবে সচেতন মহল মনে করছে, এই স্বচ্ছতার অভাব ও দ্বৈত নীতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?