ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সাশ্রয়ী দাম আর কম তেলে বেশি চলেঃ বাংলাদেশের বাজারের সেরা ৫টি মোটরবাইক
নগরজীবনে দ্রুত যাতায়াতের জন্য মোটরবাইকের বিকল্প নেই। যানজটের শহরে সময় বাঁচাতে দুই চাকার এই বাহনই সবচেয়ে নির্ভরযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে মোটরবাইকের দাম যেমন কমেছে, তেমনি বেড়েছে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার। বিশেষ করে ভারতীয় ব্র্যান্ডগুলো—টিভিএস, বাজাজ, হিরো—বাংলাদেশের বাজারে তাদের মাইলেজ-সমৃদ্ধ মডেলগুলোর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
নিচে বর্তমান বাজারে সবচেয়ে কম তেলে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া সেরা ৫টি বাইক তুলে ধরা হলো।
১️ টিভিএস মেট্রো – সাশ্রয়ী মাইলেজের নির্ভরযোগ্য নাম
টিভিএসের এই জনপ্রিয় মডেলটি দীর্ঘদিন ধরেই ‘ফুয়েল-ইফিশিয়েন্ট’ নামেই পরিচিত।এতে রয়েছে ৯৯.৭৭ সিসি ফোর-স্ট্রোক এয়ার-কুল্ড ইঞ্জিন, যার টপ স্পিড ৮৫ কিমি/ঘণ্টা।১২ লিটারের ফুয়েল ট্যাংকে একবার তেল ভরলে দূরপাল্লার পথেও নিশ্চিন্তে যাওয়া সম্ভব। মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার দাম: ৯০,৯০০ টাকা
২ বাজাজ প্লাটিনা ১০০ ইএস – মাইলেজের রাজা
বাংলাদেশে বাজাজ মানেই বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। প্লাটিনা ১০০ ইএস মডেলটি অসাধারণ মাইলেজের জন্য সবচেয়ে জনপ্রিয়।ইন্টারনাল টেস্টে এর টপ স্পিড ধরা হয়েছে ৯০ কিমি/ঘণ্টা।
মাইলেজ: সর্বোচ্চ ৯০ কিমি/লিটার (ইন্টারনালি টেস্টেড) দাম: ৯৬,৯০০ টাকা
৩️ হিরো এইচএফ ডিলাক্স – কমিউটিংয়ের বাজেট-ফ্রেন্ডলি কিং
১০০ সিসির এই মডেলটি দৈনন্দিন যাতায়াতের জন্য তৈরি।৮.৩৬ পিএস পাওয়ার এবং ৮.৫ এনএম টর্কযুক্ত ইঞ্জিন দ্রুত স্টার্ট নেয় এবং খুব কম তেল খরচ করে।ড্রাম ব্রেকে নিরাপত্তাও নিশ্চিত।
মাইলেজ: ৬০ কিমি/লিটার দাম: ৮৫,০০০ টাকা
৪️ হিরো সুপার স্প্লেন্ডার – শক্তি ও মাইলেজের চমৎকার সমন্বয়
১২৪.৭ সিসির শক্তিশালী ইঞ্জিন থাকলেও এটি আশ্চর্যজনকভাবে কম তেল খরচ করে।এতে রয়েছে ৯.১২ পিএস পাওয়ার, সঙ্গে এএমআই ইগনিশন সিস্টেম এবং দু’ধরনের স্টার্ট অপশন।
টপ স্পিড: ৮০ কিমি/ঘণ্টা মাইলেজ: ৭০ কিমি/লিটার দাম: ৯৫,০০০ টাকা
৫️ রানার বুলেট ১০০ – দেশীয় ব্র্যান্ডের সেরা বাজেট বাইক
বাংলাদেশি ব্র্যান্ড রানারের অন্যতম জনপ্রিয় এন্ট্রি-লেভেল বাইক এটি।১০০.৫৪ সিসি ইঞ্জিন, সামনে ডিস্ক ব্রেক এবং সাশ্রয়ী জ্বালানি ব্যবহার—সব মিলিয়ে দারুণ এক কমিউটার বাইক।
টপ স্পিড: ১০০ কিমি/ঘণ্টা মাইলেজ: ৫০ কিমি/লিটার দাম: ৯৫,০০০ টাকা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)