ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সারাদেশে বন্ধ মোবাইল ফোনের দোকান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন NEIR নীতি সংশোধনের দাবিতে আজ রবিবার (৩০ নভেম্বর) সারাদেশজুড়ে সব মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (MBCB)।
শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্ত নিশ্চিত করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, নতুন এনইআইআর নীতি মোবাইল ফোন আমদানিতে অস্বচ্ছতা সৃষ্টি করছে এবং বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ বেড়ে যাচ্ছে। এ কারণে তারা নীতির সংস্কার, সমান সুযোগ এবং আমদানিতে ন্যায্য করনীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
দাবি আদায়ে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় একটি শান্তিপূর্ণ মানববন্ধনেরও আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ীরা সরকারকে বর্তমান নীতি পুনর্বিবেচনার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন, যা ক্রেতাদের ওপরও প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)