ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের টি-২০ ম্যাচ সহ,টিভিতে আজকের সকল খেলা সময়সূচি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ২৭ ১০:৩৯:৩৩

বাংলাদেশের টি-২০ ম্যাচ সহ,টিভিতে আজকের সকল খেলা সময়সূচি

খেলা জমে উঠবে আজ দিনভর! ক্রিকেট, ফুটবল ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চে ভরপুর আজকের টিভি সূচি। বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সন্ধ্যার উত্তাপ। একই সময়ে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও রয়েছে তালিকায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপা লিগের ম্যাচগুলি দারুণ উত্তেজনা ছড়াবে ফুটবলভক্তদের মাঝে।

দিনের প্রথম আকর্ষণ বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, যেখানে সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত থাকবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। একই সময় অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল ও ইতালি, যা দেখা যাবে ফিফা প্লাস–এ।

এরপর রাত ৭টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা, সম্প্রচার করবে এ স্পোর্টস। রাত ১০টায় অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সবচেয়ে অপেক্ষার মুহূর্ত—ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও অস্ট্রিয়া, লাইভ দেখা যাবে ফিফা প্লাসয়ে।

রাত যত গভীর হবে, তত ফুটবল উত্তেজনা ছড়াবে ইউরোপা লিগ। রাত ১১টা ৪৫ মিনিটে তিনটি ম্যাচ একসঙ্গে দেখানোর প্রস্তুতি নিয়েছে সনি নেটওয়ার্ক। অ্যাস্টন ভিলা বনাম ইয়াং বয়েজ ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস ১–এ। একই সময়ে রোমা–মিতিউলান ম্যাচ সম্প্রচারিত হবে সনি স্পোর্টস ২–এ। আর সনি স্পোর্টস ৫–এ দেখা যাবে লিল–দিনামো জাগরেব ম্যাচটি।

খেলাপ্রেমীদের জন্য আজকের সূচি তাই ভরপুর বিনোদনে। আপনার পছন্দের খেলা নির্বাচন করে উপভোগ করুন দিনভর লাইভ স্পোর্টস!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ