ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্যবহৃত মোবাইল বিক্রি বা অন্যকে দেওয়ার আগে যেসব নিয়ম মানতে হবে

২০২৫ নভেম্বর ১৬ ১৮:৩৪:২৭

ব্যবহৃত মোবাইল বিক্রি বা অন্যকে দেওয়ার আগে যেসব নিয়ম মানতে হবে

আগামী ১৬ ডিসেম্বর থেকে কোনো ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্য কাউকে হস্তান্তরের আগে হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে—এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার এক বিবৃতিতে সংস্থাটি এ নির্দেশনা প্রদান করে।

বিটিআরসি জানায়, বিক্রি বা হস্তান্তরের আগে ডিভাইসটি আনরেজিস্টার বা ডি-রেজিস্ট্রেশন করলেই নতুন ব্যবহারকারী নিজের নামে সেটি নিবন্ধন করতে পারবেন। তবে ডি-রেজিস্ট্রেশন করার জন্য ব্যবহৃত সিমটি অবশ্যই ব্যবহারকারীর নিজস্ব এনআইডি বা পরিচিত কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত হতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের সময় এনআইডির শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকরা নিচের যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন—

ডি-রেজিস্ট্রেশন করার উপায়

১. Citizen Portal: neir.btrc.gov.bd

২. মোবাইল অপারেটরদের নিজস্ব পোর্টাল

৩. মোবাইল অ্যাপস

৪. USSD কোড: *16161#

সিম নিবন্ধন যাচাই করার নিয়ম

আপনার ব্যবহৃত সিমটি নিজের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত কি না, তা যাচাই করা যাবে খুব সহজেই—

মোবাইল থেকে *16001# ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ সংখ্যা দিনঅথবা

এনআইডির শেষ ৪ সংখ্যা লিখে 16001 নম্বরে SMS পাঠান

যদি দেখা যায় সিমটি আপনার নামে নিবন্ধিত নয়, তবে—

মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে মালিকানা পরিবর্তন করতে হবেঅথবা

নিজের এনআইডি দিয়ে নতুন সিম ক্রয় করতে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত