ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
এবার কম দামে এক আকর্ষণীয় ফোন আনলো শাওমি
বাংলাদেশের স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে নতুন ও আকর্ষণীয় স্মার্টফোন রেডমি ১২ নিয়ে এলো শাওমি। স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে তৈরি এই ফোনটি এন্ট্রি-লেভেল বাজারে নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
রেডমি ১২–তে রয়েছে ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইন, যা সাধারণত এন্ট্রি-লেভেল ফোনে দেখা যায় না। এই প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে শুধু নান্দনিকই করেনি, বরং দিয়েছে অতিরিক্ত সুরক্ষা। ডিভাইসটি ধুলা ও পানি প্রতিরোধী হওয়ায় দৈনন্দিন ব্যবহারে আরও নির্ভরযোগ্য।
পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটিতে আছে ২.০ গিগাহার্জ মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর, সাথে গেইমিংয়ের জন্য এআরএম ম্যালি–জি৫২ জিপিইউ। সর্বোচ্চ ৮ জিবি LPDDR4x র্যাম থাকায় মাল্টিটাস্কিং এবং গেইমিংয়ে ফোনটি দেবে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে বড় ৬.৭৯ ইঞ্চির FHD+ ডট ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪৬০×১০৮০ এবং রয়েছে ৯০ হার্জ অ্যাডাপটিভ সিঙ্ক রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেইম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারে মিলবে আরও মসৃণ অভিজ্ঞতা।
ব্যাটারি বিভাগেও ফোনটি শক্তিশালী। রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়। সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, তাই দ্রুত চার্জ করা সম্ভব।
রেডমি ১২–তে রয়েছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ—
৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা
৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স
২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স
সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা স্পষ্ট ও উজ্জ্বল ছবি তুলতে সক্ষম।
রেডমি ১২ বাজারে পাওয়া যাবে তিনটি স্টাইলিশ রঙে— মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু ও পোলার সিলভার। শাওমির অফিসিয়াল স্টোর ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে।৮GB + ২৫৬GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)