ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ঘরে বসে যেভাবে বাতিল করবেন অতিরিক্ত সিম
জাতীয় নিরাপত্তা রক্ষা ও সাইবার অপরাধ দমন জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহক তার একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন।
এর বেশি সিম থাকলে, সেগুলোকে অবৈধ সংযোগ হিসেবে গণ্য করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত
বিটিআরসি জানিয়েছে, যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হবে।এই সময়সীমার পরও যদি অতিরিক্ত সিম সক্রিয় থাকে, তবে সেই সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং গ্রাহককে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
আইনগত ঝুঁকির সতর্কতা
বিটিআরসি স্পষ্ট জানিয়েছে—
“নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা ট্রান্সফার না করলে সেটি অবৈধ সংযোগ হিসেবে বিবেচিত হবে, এবং তার দায়ভার গ্রাহককেই বহন করতে হবে।”
আপনার নামে কয়টি সিম নিবন্ধিত — জেনে নিন ঘরে বসেই
বাড়তি সিম যাচাই করা এখন খুব সহজ।আপনার মোবাইল থেকে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ফোনে ডায়াল করুন *16001#
জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা দিন
ফিরতি এসএমএসে জানতে পারবেন, আপনার NID-এর অধীনে কয়টি সিম নিবন্ধিত
যদি তালিকায় এমন কোনো নম্বর পান যা আপনি ব্যবহার করছেন না বা চিনতে পারছেন না, তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
অতিরিক্ত সিম বাতিল বা স্বত্ব পরিবর্তনের প্রক্রিয়া
অতিরিক্ত সিম বাতিলের জন্য আপনাকে যেতে হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগে।নিচে সাধারণ প্রক্রিয়া দেওয়া হলো:
অপারেটরের হেল্পলাইনে কল দিন (যেমন: ১২১, ১২৫, ইত্যাদি)।
এনআইডি নম্বর ও প্রয়োজনীয় তথ্য যাচাই দিন।
যাচাই সম্পন্ন হলে সংশ্লিষ্ট সিমটি বাতিল বা স্বত্ব পরিবর্তন করে দেওয়া হবে।
চাইলে আপনি সরাসরি অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও যোগাযোগ করতে পারেন।
কেন এই পদক্ষেপ জরুরি?
সাইবার অপরাধ, জালিয়াতি ও মিথ্যা পরিচয়ে মোবাইল সিম ব্যবহারের প্রবণতা রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে বিটিআরসি।নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করলে, ভবিষ্যতের আইনি জটিলতা থেকেও গ্রাহক নিজেকে রক্ষা করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)