ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
জুমার খুতবার সময় হাতে লাঠি রাখা হয় কেন
জুমার খুতবার সময় হাতে লাঠি রাখা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেক মসজিদের খতিবকে দেখা যায় খুতবা দেওয়ার সময় হাতে লাঠি রাখেন, আবার অনেকেই রাখেন না। প্রশ্ন হলো—আসলে কোন আমলটি সুন্নত বা উত্তম?
ইসলামি বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, কিছু হাদিসে উল্লেখ আছে যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) কখনও কখনও জুমার খুতবা দেওয়ার সময় হাতে লাঠি বা ধনুক রাখতেন। তাই কিছু ফকিহ এই প্রথাটিকে মুস্তাহাব (উত্তম কিন্তু বাধ্যতামূলক নয়) বলে মত দিয়েছেন। তবে একে সুন্নত বা আবশ্যকীয় আমল হিসেবে গণ্য করা হয়নি। অর্থাৎ কেউ চাইলে লাঠি হাতে রাখতে পারেন, না রাখলেও কোনো অসুবিধা নেই।
মহানবী (সা.)-এর জীবনী থেকে জানা যায়, মদিনার মসজিদে মিম্বর স্থাপনের আগে তিনি লাঠি বা ধনুকে ভর করে খুতবা দিতেন। পরবর্তীতে মিম্বর স্থাপনের পর আর হাতে কিছু রাখতেন না। ইবনুল কায়্যিম (রহ.) উল্লেখ করেছেন, মিম্বর স্থাপনের পর রাসুলুল্লাহ (সা.) কখনও তরবারি বা ধনুক হাতে নিয়ে মিম্বরে ওঠেননি। (যাদুল মাআদ: ১/৪২৯)
খুতবা জুমার নামাজের অপরিহার্য অংশ। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় হয় না। তাই ইমাম যদি খুতবা না দিয়ে জুমার নামাজ পড়ান, তাহলে সেই নামাজ আদায় হবে না। এমন ক্ষেত্রে পরবর্তীতে জোহরের নামাজ কাযা করে নিতে হবে।
জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া সুন্নত। তবে ইমাম অসুস্থতা বা ওজরের কারণে দাঁড়িয়ে খুতবা দিতে না পারলে বসেও দিতে পারেন। হজরত ওসমান (রা.) ও হজরত মুআবিয়া (রা.) বয়সের কারণে বসে খুতবা দিতেন। তবে ওজর ছাড়া বসে খুতবা দেওয়া মাকরুহ হিসেবে গণ্য।
কোরআনে বলা হয়েছে, জুমার আজান হওয়ার পর সব দুনিয়াবি কাজ বন্ধ রেখে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ বলেন,
“হে মুমিনগণ! যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।” (সুরা জুমা: ৯)
অতএব, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়া ও খুতবা শোনা ওয়াজিব। তবে কোনো কারণে খুতবা শুনতে না পারলেও জুমার নামাজ আদায় হবে, কিন্তু পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)