ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দারুন সুখবর : ভিসা ফি লাগবেনা বাংলাদেশিদের

২০২৫ অক্টোবর ২০ ১৭:১৩:১৬

দারুন সুখবর : ভিসা ফি লাগবেনা বাংলাদেশিদের

বাংলাদেশিদের জন্য সুখবর নিয়ে এসেছে উন্নত দেশ জাপান। এবার থেকে দেশটিতে ভ্রমণের জন্য ভিসা ফি দিতে হবে না বাংলাদেশি নাগরিকদের। শুধু নির্দিষ্ট সার্ভিস ফি দিয়েই আবেদন করা যাবে এই জনপ্রিয় গন্তব্যে যাওয়ার জন্য।

বিনা ফিতে জাপান ভিসার নতুন নিয়ম

জাপানের টোকিও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে — বাংলাদেশিদের কাছ থেকে এখন আর ভিসা ফি নেওয়া হবে না, তবে VFS Global সার্ভিস চার্জ হিসেবে মাত্র ১,৯০০ টাকা নিবে।আরও বড় সুবিধা হচ্ছে — আবেদনকারীদের কোনো ইন্টারভিউ দিতে হবে না। শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাইয়ের ভিত্তিতেই ভিসা ইস্যু করা হবে।

এই নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে, এবং সেই তারিখ থেকে VFS Global-ই জাপান দূতাবাসের ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করছে। দূতাবাস এখন সরাসরি কোনো আবেদন গ্রহণ করছে না।

প্রয়োজনীয় কাগজপত্র (সাধারণ ভ্রমণ ভিসার জন্য)

১ ভিসা আবেদন ফর্ম (Application Form)২ বৈধ পাসপোর্ট ও ফটোকপি৩️ পুরনো পাসপোর্ট (যদি থাকে) ও ফটোকপি৪️ ছবি ২ কপি (সাইজ ৩৫x৪৫ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড)৫️ এয়ারলাইন বুকিং কপি৬️ হোটেল বুকিং কপি৭️ ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট (সর্বশেষ ৩ বছর)৮️ ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাসের)৯️ ভ্রমণ সূচি (Travel Schedule)১০️ এনওসি (NOC – চাকরিজীবীদের জন্য)১১️ কাভার লেটার (Cover Letter)

যদি জাপানে গ্যারান্টার থাকে, লাগবে অতিরিক্ত কাগজপত্র

১️গ্যারান্টারের পাঠানো ইনভাইটেশন লেটার২️ গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রমাণপত্র বা লিখিত ব্যাখ্যা৩️ গ্যারান্টারের ব্যাংক স্টেটমেন্ট (শেষ ৬ মাসের)৪️ গ্যারান্টি লেটার (Letter of Guarantee)

বিশেষ সুবিধা

কোনো ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে ভিসা ইস্যু।

দ্রুত প্রসেসিং (সাধারণত ৭–১০ কর্মদিবস)।

আবেদনকারীদের জন্য সহজ অনলাইন ট্র্যাকিং সুবিধা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ