ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, যা বললেন প্রধান নির্বাচক

২০২৫ অক্টোবর ১৭ ০৮:৩১:০৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, যা বললেন প্রধান নির্বাচক

আফগানিস্তান সিরিজের ব্যর্থতা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন, আর ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার।

আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাহিদ রানা। চোটের কারণে আফগানিস্তান সিরিজে না খেলা লিটন দাস এই সিরিজেও দলে নেই।

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে নির্বাচকরা আশাবাদী। অন্যদিকে, ভিসা জটিলতার কারণে আগের সিরিজ মিস করা সৌম্য সরকার আবার ফিরেছেন দলে।

প্রধান নির্বাচকের বক্তব্য

দল ঘোষণা করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন,

“আগের স্কোয়াড থেকে নাহিদ রানাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের পেস বোলিং বিভাগে আগের চারজন সিমারই রয়েছেন। সৌম্য সরকার একজন অভিজ্ঞ খেলোয়াড়, প্রায় ৮০টি ওয়ানডে খেলেছেন এবং ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আছেন।”

তিনি আরও বলেন,

“মিডল অর্ডার শক্তিশালী করার জন্য মাহিদুল ইসলাম অঙ্কনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সম্ভাবনাময় প্রতিযোগী হতে পারেন।”

গাজী আশরাফ মনে করেন, ঘরের মাঠে খেলার সুযোগ এবং আফগানিস্তানের মতো স্পিন-নির্ভর দল না থাকায় এবার বাংলাদেশ ভালো করতে পারবে।

অঙ্কনের পারফরম্যান্স

মাহিদুল ইসলাম অঙ্কন এখন পর্যন্ত ১টি টেস্ট খেলেছেন।লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ৪৪.৫৩ গড়ে ৩,৪২৯ রান রয়েছে তার ঝুলিতে।

বাংলাদেশ ওয়ানডে দল (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২৫)

অধিনায়ক: মেহেদী হাসান মিরাজদল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ তানভীর, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার (১৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়ে। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ দল ড্যারেন স্যামির অধীনে বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন সম্পন্ন করেছে।

শান্ত /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ