ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বদলে গেল বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড, বাদ দুইজন

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৩৭:২৪

বদলে গেল বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড, বাদ দুইজন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা দলে এসেছে দুটি পরিবর্তন— বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং পেসার নাহিদ রানা। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি ইতোমধ্যে টেস্টে অভিষেক করেছেন।

বাংলাদেশ সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ